1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পলাশবাড়ীতে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ৩ হাজার আঁশ পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন বলেন, উপজেলার ১টি পৌরসভা এবং ৮টি ইউনিয়নের ৩ হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার দেয়া হবে। ইতোপুর্বে প্রত্যেক পাট চাষীকে এক কেজি করে পাট বীজ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নের পাট চাষীদেরকে রাসায়নিক সার দেয়া হবে।
উল্লেখ্য; পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২২-২৩ অর্থবছরে আঁশ পাট উৎপাদনকারী চাষীদের মাঝে এসব রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক পাট চাষী ৫ কেজি ইউরিয়া, টিএসপি ২ কেজি ও এমওপি আড়াই কেজিসহ মোট সাড়ে ৯ কেজি সার দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!