1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

ঈদে হিলি স্থলবন্দর ৬দিন বন্ধ থাকবে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৬ দিন জেলার হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এসময় বন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

আজ সোমবার দুপুরে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহা ঈদ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুইদেশে চলাচল করতে পারবেন। সেজন্য বিশেষ ব্যবস্থায় স্থলবন্দরে পুলিশ, কাস্টমস বিভাগ এবং বিজিবি বাহিনী দায়িত্ব পালন করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!