1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মন্ত্রিসভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা কোম্পানি অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

মন্ত্রিসভা দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসি) লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ যাত্রা শুরু করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ায় শিগগিরই বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবে যোগদান করতে যাচ্ছে।
তিনি বলেন, ‘খুব শিগগিরই মহাকাশে স্যাটেলাইটটি যাত্রা শুরু করবে এবং এটি পরিচালনার জন্য একটি কোম্পানী গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স্থানীয়ভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করার জন্য একটি কোম্পানী গঠনের প্রস্তাব করে। কোম্পানিটির নাম হবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসি) লিমিটেড। কোম্পানিটি ৫,০০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হবে যা প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০০ কোটি শেয়ারে বিভক্ত।
আলম বলেন, সংঘ স্মারক অনুযায়ী প্রস্তাবিত কোম্পানির জন্য ১১ সদস্যের কমিটি থাকবে এবং সদস্যদের সবাই হবেন সরকারি কর্মচারি। ডাক ও টেলিযোগাযোগ সচিব বিসিএসসি লিমিটেডের চেয়ারম্যান এবং এর ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সদস্য সচিব হিসাবে কাজ করবেন।
তিনি বলেন, কোম্পানির অন্যান্য পরিচালক হবেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ, তথ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্পারসোর চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমুনিকেশন কোম্পানি লিমিটেডের ডিজি এবং সরকার মনোনীত দু’জন ব্যক্তি।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!