1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম মন্ডলের ইন্তেকাল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম মন্ডল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ জুন) রাত দেড়টার উপজেলার কিশেরগাড়ী ইউপি’র গণেশপুর গ্রামে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে নিজবাড়ীতে শয্যাশয়ী ছিলেন। তিনি ওই গ্রামের ডা. কছির উদ্দিন মন্ডলের ৫ম ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে, স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৫ জুন) বাদ যোহর ওই ইউপির গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মুসুল্লীদের অংশগ্রহণে নামাজে জানাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী গভীর শোক এবং শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি পৃথকভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!