1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

রংপুরে সেপটিক ট্যাংকে প্রাণ গেল ২ শ্রমিকের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকে নামেন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দুজনই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক এনামুল হক জানান, ২৫ দিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমেছিলেন। দুঃখজনকভাবে দম বন্ধ হয়ে তারা মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!