1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বুধবার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এই শিক্ষা বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ মোট পাঁচ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারাদেশব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে গাইবান্ধার দুটি উপজেলায় ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ থেকে সচেতন হওয়ার কথা বলেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহবান জানান”
উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে ঢাকার এই বিদ্যানন্দ সংস্থাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!