1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার দুপুরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। প্রাণীস¤পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রাণীস¤পদ অফিসার ডা: বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আবু সুফিয়ান মন্ডল প্রমূখ। আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের দুধ খাইয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী এক বছর ধরে স্কুল চলাকালীন প্রতিদিন ২০০ মিলিলিটার করে দুধ খাওয়ানো হবে। কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২৫৭ জন শিক্ষার্থী এই মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় স্কুলে এলেই দুধ খেতে পারবে বলে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!