1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময়

জয়পুরহাটে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটে হত্যা মামলায় আপন তিন ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেক কে  ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

দ-প্রাপ্ত তিনভাই কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রকিবুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস। এছাড়া এই হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে কালাই উপজেলার গোপিনাথপুর- জগডুম্বর মাঝামাঝি এলাকায় গ্রামের রাস্তায় পানি যাওয়ার ড্রেনের মাটি তুলে নিজ জায়গা ভরাট করছিলেন আসামীরা। এসময় সোলায়মান আলী সেই মাটি রাস্তার উপরে দিতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে আসামীরা সোলায়মানের মাথায় কোদাল দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আরও আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় একই বছরের ১ মে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে। এ মামলার ১১ জনের স্বাক্ষী গ্রহন শেষে তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!