1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা পৌর পরিষদ ও পুরাতন বাজার ব্যবসায়িদের মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রনাধীন জেলা শহরের পুরাতন বাজার ব্যবস্থাপনা এবং আগামী ৮ জুলাই শনিবার পুরাতন বাজার ব্যবসায়িদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদারের সঞ্চালনায় নবগঠিত এডহক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার মো. আসাদুজ্জামান হাসু, সদস্য সচিব দীপক কুমার পাল, কার্যকরী সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হুমায়ন কবির স্বপন, ব্যবসায়ি আব্দুল ওয়াহেদ ও তপন কুমার সাহা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ সর্দার শাহীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা খানম মিতা, মমতা বেগম, ব্যবসায়ি ওমর ফারুক রুবেল, দীপক কুমার পাল, আরিফ মিয়া রিজু, শৈলেন প্রামানিক, শাহিনুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় ব্যবসায়ি প্রতিনিধিবৃন্দ বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও অল্প সময়ের মধ্যে পুরাতন বাজার কমিটির সাধারণ নির্বাচনের পরিবেশ তৈরী করণের উদ্যোগ গ্রহণ এবং ঐতিহ্যবাহি জেলা শহরের এই বাজারটি বহুতল ভবন বিশিষ্ট বাজার নির্মাণের দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!