1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় গাইবান্ধার পলাশবাড়ীর মেহেজাবিন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

 

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এ ষষ্ট থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘বাংলাদেশ স্ট্যাডিজ’ বিষয়ে জাতীয় পর্যায় তৃতীয় মেধাবী’র স্বীকৃতি অর্জন করেছেন গাইবান্ধা পলাশবাড়ীর মোছা. মেহেজাবিন চৌধুরী জান্নাতি। সে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের মো. মিজানুর রহমান চৌধুরী লিটন ও মোছা. কানিজ ফাতেমা কুসুম দম্পতির মেয়ে।
গত রোববার (১১ জুন) বিকেলে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (ষষ্ট থেকে অষ্টম) পর্যন্ত ‘বাংলাদেশ স্ট্যাডিজ’ বিষয়ে তৃতীয় মেধাবী নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি তার হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য; ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সারাদেশে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান শিক্ষার্থী খুঁজে বের করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। সে এরআগেও ‘ক’ গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়েও সেরা মেধাবী’র স্বীকৃতি অর্জন করে। এ সাফল্যে মেহেজাবিন তার বাবা-মা ও শিক্ষক মহলের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে সে উন্নত শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের সেবায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশার কথা জানান। সেইসাথে সর্বস্তরের সকলের নিকট দো’আ প্রার্থনা করেন সে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!