1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে অর্থ আত্মসাতের মামলা (কেএসএসএল) এর পরিচালকসহ ৫ কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ী সঞ্চয় ও খণদান সমবায় সমিতি লিঃ ( কেএসএসএল) এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সদস্যদের অর্থ আত্মসাতের মামলায় সমিতির পরিচালক সহ ৫ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অর্থ ফেরতসহ গ্রেফতারকৃতদের বিচার দাবীতে গ্রাহকরা শনিবার বিকেল থেকে রাত দেড়টা পর্যন্ত গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ফুটানি বাজার এলাকা অবরোধ করে বিক্ষোভ করে । রাতে উপজেলা প্রশাসনের আশ্বাসে গ্রাহকরা অবরোধ তুলে নেন।

গ্রেফতারকৃতরা হলেন কেএসএসএল এর পরিচালক ও কাটাবাড়ী ইউনিয়নের ৫নং কাটাবাড়ী গ্রামের  মৃত মিনহাজ উদ্দীনের পুত্র আওরঙ্গজেব, তার পুত্র  সমিতির কর্মকর্তা শাহেদ আলী, জেনারেল ম্যানেজার  ও বেতারা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র ফজলু রহমান, ফুটানি বাজার শাখার ম্যানেজার  ও কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের মাহমুদুল হকের পুত্র মঞ্জুরুল ইসলাম, মাঠকর্মী ও তালুক কানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নূর আলম প্রধানের পুত্র আল আমিন প্রধান ।

গ্রাহকরা অভিযোগ করে জানান, কাটাবাড়ী সঞ্চয় ও খণদান সমবায় সমিতি  (কেএসএসএল) নামে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুটানিবাজারে শাখা স্থাপন করে  বিনা মুল্যে ছাগল ও গরু দেয়ার কথা বলে সদস্য সৃষ্টি করে। এরপর তাদের কাছ থেকে  সঞ্চয়ের নামের প্রতি সপ্তাহে অর্থ উত্তোলন করে। এই শাখার বর্তমান গ্রাহক সংখ্যা ৩ হাজার ৫শ ৬৩ জন।  এই সদস্যদের প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা সঞ্চয় উত্তোলন করা হয়।  কিন্তু, সমিতির কথা অনুযায়ী গরু-ছাগল না দিয়ে তারা গ্রাহকদের নানা অজুহাতে টালবাহানা ও হয়রানি করতে থাকে।

এরপ্রেক্ষিতে কয়েকজন সদস্য তাদের সঞ্চয়করা অর্থ ফেরত দাবী করলে তারা গ্রাহকদের দুব্যবহার করে। এই খবর ছড়িয়ে পরলে শত শত গ্রাহক বিকেলে  কেএসএসএল এর ফুটানি বাজার শাখা অফিস ঘেরাও করে এবং স্থানীয় শাখা ব্যবস্থাপক কে আটক করে রাখে। একপর্যায়ে গ্রাহকরা গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এপর্যায়ে রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা অবরোধ প্রত্যাহার করে।

এদিকে আজ রবিবার দুপুরে উপজেলা সমবায় কর্মকর্তা তরিকুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে নামীয় ৯ জন সহ অজ্ঞাতনামা বিভিন্ন শাখায় কর্মরত ১৫জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাতের মামলা দায়ের করেন। তিনি বলেন, সমবায় নিয়ম অনুযায়ী রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোন সমিতি একের অধিক একই নামে তাদের শাখা অফিস খুলতে পারে না। অথচ কর্তৃপক্ষ কেএসএসএল নামে গোপনে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ৯টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে এবং সঞ্চয়ের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলন করেছে। যা সম্পূর্ণ। এক প্রশ্নেরা জবারে তিনি বলেন অন্য সমিতির কার্যক্রমও কড়া নজরদারি আওতায় আনা হবে।

পুলিশ গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান, তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!