1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালিন যেন কোন ছাত্রছাত্রী বাইরে বের হতে না পারে সেবিষয়ে সচেতনতা, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ, চোরা চালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!