1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি বান্ডিলে ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো অবস্থায় ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) উদ্ধারসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

উপজেলার তিস্তাবাজার (মহিলা বাজারস্থ) দক্ষিন পার্শ্বে বজরাঘাট হতে সুন্দরগঞ্জগামী পাকা রাস্তার উপরে অবস্থানকালে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেটের কালো কাপড়ের গাটির ভিতর থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স এসব তথ্য জানান গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান।

তিনি জানান, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ গত ৮ জুন বিকেলে এএসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিকের পুত্র তারা মিয়া (৩৭) ও একই জেলার সেরখালি গ্রামের মো. আ. কুদ্দুসের পুত্র মো. জহুরুল ইসলাম রকেট (৩৫), এর নিকট পৃথক দুটি বান্ডিলে ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো অবস্থায় ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় ২০১৮ সালের ৩৬ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জুন মামলা হয়েছে। যার মামলা নং-১৩, জি আর নম্বর-১৬৭।

প্রেস কনফারেন্সে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, সুন্দরগঞ্জ থানা তদন্ত অফিসার সেরাজুল হকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!