1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

আগামী নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: ওবায়দুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

এ সময় তিনি বলেন, বিএনপির সময়ে সেনাবাহিনী যেভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে, আগামী নির্বাচনে সেভাবে কাজ করবে সেনাবাহিনী বলে জানান তিনি।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়ন করবে। নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন নির্বাচন দিয়েছিল, যেভাবে সেনাবাহিনী মোতায়েন করেছিলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ঠিক একইভাবে সেনাবাহিনী মোতায়েন করা হবে। যেটা করবে নির্বাচন কমিশন। যেখানে প্রয়োজন, সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এটা তো সংবিধানেও আছে। বেগম জিয়া তার বাইরে কিছু করেননি। উনি সাত দিন নয়, এক দিন আগেও সেনাবাহিনী দেননি। যেটা নিজে প্র্যাকটিস করেননি, সেটা করতে অন্যদের কেন উপদেশ দিচ্ছেন?’

সুইস ব্যাংকে টাকা জমা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে ওবায়দুল বলেন, তারেক-কোকোর কেচ্ছা–কাহিনি বাংলাদেশের সবাই জানেন। দেশের আদালতে নয়, বিদেশের আদালতেও এটি প্রমাণিত।

‘বিষয়টি সিঙ্গাপুরে, যুক্তরাষ্ট্রে, এফবিআইয়ের সাক্ষ্য থেকেও প্রমাণিত। আমাদের কোনো প্রমাণ নেই।’সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!