1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জুন ক্লোজিংয়ের নামে আ.লীগ নেতারা লুটপাট চালাচ্ছে: রিজভী

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

জুন ক্লোজিংয়ের নামে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা ‘জেনিটিক্যাল লায়ার’ তারা মিথ্যার বাতাস বইয়ে দেওয়ার টেকনিক গ্রহণ করেছে। সত্যের লেশমাত্র এরা সহ্য করে না। কারণ এই সরকার দেশকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে।’

রিজভী আরো বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিত ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে। ব্যাংক, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদ-মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। এমন লুটপাটের ঘটনা দেশের সর্বত্রই বিরাজমান।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে আর্থিক খাতগুলো ধ্বংস করে দিয়েছে। তারা দেশ থেকে লুটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। ফলে আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি এখনো নিজেদেরকে সংশোধন না করে তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমূর আলম খন্দকার, রুহুল কুদ্দস তালুকদার দুলু,হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!