1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় নতুন বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার নতুন বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা লীজ প্রদানের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৩১ মে) বেলা ১২টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সংগঠক ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুরাদ মিয়া, আমিনুল ইসলাম, মিজানুর রহমান মিজান, সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক বছর ধরে তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। একসময় নতুনবন্দর বাজারের ইজারাদারকে নিয়মিত টোলও প্রদান করেছে। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কার্যালয় থেকে তাদের স্থাপনা উচ্ছেদের নোটিশ প্রদান করা হলে ২০১৪ ও ২০২১ সালে দুই দফায় সরকারি বিধি মোতাবেক লীজ গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
তারা দাবি করেন, যেহেতু এই ক্ষুদ্র ব্যবসায়ই তাদের উপার্জনের একমাত্র অবলম্বন এবং এখান থেকে উচ্ছেদ হলে তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। তাই তাদেরকেই এই জায়গা লীজ দেয়া হোক। কিন্তু এলাকার প্রভাবশালী মহল দেনদরবার করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে তারা নিজেরা লীজ নেয়ার ষড়যন্ত্র করছে। তারা এই ষড়যন্ত্র বন্ধ করে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিধি মোতাবেক লীজ প্রদানের জোড় দাবি জানান। সমাবেশ শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!