1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে বেসরকারী চক্ষু হাসপাতাল বাণিজ্যিক করণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বল্পমূল্যের বেসরকারী চক্ষু হাসপাতাল জনস্বার্থে রক্ষায় অধিগ্রহণে বাণিজ্যিক শ্রেণীভূক্ত করার দাবীতে নাগরিক

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টায় পৌরশহরের থানা মোড় চারমাথায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারী চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু মিয়া, কোষাধ্যক্ষ আবু জাফর ভুইঁয়া, ওয়ার্কার্সপাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল বিএসসি ও  জেলা ছাত্রলীগ সহ-সভাপতি পীরজাদা আব্দুল কাইয়ুম প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকার ঢাকা-রংপুর মহাসড়ক ফোরলাইন করায় গোবিন্দগঞ্জ বেসরকারী চিকিৎসা কেন্দ্র পেকস্ জেনারেল হাসপাতালটি জমি অধিগ্রহণের সাথে জড়িত জেলার অসাধু কিছু কর্মকর্তা ভবনটি বাণিজ্যিক না দেখিয়ে আবাসিক ভবন হিসেবে উল্লেখ করেছেন।

এতে জনগনের চিকিৎসারত একমাত্র চক্ষু হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার অভিযোগ দিলেও মেলেনি তার কোন প্রতিকার। অবিলম্বে আবাসিক ভবনের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাণিজ্যিক ভবন দেখিয়ে যথাযথ সরকারী ক্ষতিপূরণ দেওয়ার আহবান জানান। অন্যথায় নাগরিক কমিটি ধারাবাহিক আন্দোলনে নামতে বাধ্য হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!