1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই উত্তম কুমার (৪৫) নামের বাস চালক নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) দিনগত রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার শিকার বাসটির যাত্রী নাজমুল জানান, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। তিনি চালকের পেছনের সিটে বসে ছিলেন। পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে অন্য গাড়ির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক উত্তম ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি টি-স্টলে ঢুকে যায়। ভাগ্যক্রমে দোকানি জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। সংঘর্ষের পর বাসের ড্যাশ বোর্ডসহ চালকের সিটের সম্পূর্ণ অংশ বাইরে ছিটকে যায়। সেই সঙ্গে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!