1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

 

বিএনপি কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শনিবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর বিভাগীয় সমন্বয়ক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শাহ মইনুল ইসলাম শিল্পু, শহিদুল ইসলাম আবু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, মতলুবর রহমান, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ওমর ফারুক রুবেল, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিপক্ষ অবস্থান নেয়। তারা পাকিস্তানি রাজনীতির ভাবধারা প্রতিষ্ঠা করে। তারা সন্তাস ও জঙ্গীবাদের মমদ দেয়। বিএনপি তারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালায়।

আওয়ামী লীগ তিন তিনবার ক্ষমতায় এসে বিশে^র দরবার বাংলদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। কিন্তু এই দেশের কোন উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিদাতা  এবং ষড়যন্ত্রকারীদের  বিচার দাবি করেন। বক্তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!