1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পলাশবাড়ীতে ভুয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ডাক্তারী পাশ না করেও ডাক্তার বাবার চেম্বারে সাইনবোর্ড লাগিয়ে ডেন্টাল চিকিৎসক পরিচয়ে কয়েক বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছেন পৌরশহরের ছায়রুন নেছা পলি ক্লিনিকের মালিকের ছেলে মেহেদী হাসান ডন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ মে) দুপুরে পৌরশহরের চৌমাথায় ভুয়া ডা. মেহেদী হাসান ডনের ব্যক্তিগত চেম্বারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন। এসময় ভুয়া ডা. মেহেদী হাসান ডন তার ডেন্টাল ডাক্তারের স্বপক্ষে বৈধ কোন সার্টিফিকেট দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২ নম্বর ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে। তাঁর সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মাহবুব আলম ও পুলিশের একটি টিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!