1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে তেলবাহী লরি চাপায় একজন নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এসময় মাসুদ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত মাসুদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কাটাখালী ব্রিজের নিচ থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিস দল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোরে রংপুরগামী তেলবাহী একটি লরি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) কাটাখালী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাসুদ নামে এক পথচারীকে চাপা দিয়ে নদীতে পড়ে যায়। এসময় লরির চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে আহত মাসুদকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে নদী থেকে লরিটি উদ্ধার করে। সেটি বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!