1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দেশকে এগিয়ে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ; বিভাগীয় কমিশনার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ টাউন হলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান,স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধা উপ-পরিচালক শরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন , সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি এসএম ফয়েজ উদ্দীন,থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ।মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান, সরকারের দপ্তরের কর্মকর্তাবৃন্দ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তার চাকুরী জীবনের স্মৃতি চারন করেন।তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য
হবে বলে জানান।

তিনি আরো বলেন সম্পুর্ন গনতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!