1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে শিশু বায়েজিদের লাশ উদ্ধারের তিনদিনেই হত্যার রহস্য উন্মোচন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজ শিশু বায়েজিদের লাশ উদ্ধারের তিনদিনেই হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ। বায়েজিদের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক, বি‌য়ের প্রস্তা‌বে রা‌জি না হওয়ায় ক্ষোভে ছোট ভাই বায়েজিদকে হত্যা করা হয়।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস‌ব্রিফিং‌য়ে বায়েজিদ হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের সর্বশেষ তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার জানান, ৮ মে বিকেলে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। এ ব্যপারে ১০ মে পলাশবাড়ী থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। একইদিনে প্রধান অভিযুক্ত প্রতিবেশী সাইফুল ইসলাম ওরফে শেরেকুলের ছেলে সাকিব হাসান ওরফে রোমান (১৯) ও সোহবার হোসেনের ছেলে ও রোমা‌নের বন্ধু শরিফুল ইসলামকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সন্তোষজনক তথ্য প্রদান না করায় পুলিশ রিমান্ডের আবেদন করেন। ১৪ মে আদালত দুই দিনেরর রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদে মোঃ সাকিব হাসান ওরফে রোমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে ১৫ মে রোমান আদালতে নৃশংস এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। রোমানের দাবি বায়েজিদের বোনের সঙ্গে তার প্রেমোর সম্পর্ক ছিল। বর্তমানে মেয়েটি যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ক্ষোভে মেয়েটির ছোট ভাই বায়েজিদকে সে নিখোঁজের দিনই হত্যা করে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ ইবনে মিজান, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব নুর-ই আলম সিদ্দীকি প্রমুখ।
প্রসঙ্গত: সোমবার (৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর চার বছরের ছেলে বায়েজিদ।
একপর্যায়ে শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের একটি ধান ক্ষেত থেকে বায়েজিদের খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!