1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের জয়িতা স্বীকৃত নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে-হুইপ গিনি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় স্বীকৃতি প্রাপ্ত জয়িতাদের গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। জয়িতা নারীদের অর্জন এবং সমাজের উদ্যোগী নারীদের কর্মকান্ডকে আরও উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (১৫ মে) এসকেএস ইন-এ গাইবান্ধায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান। এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক এসএম বিপ্লব, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, মোশাররফ হোসেন সুইট, নওশের আলম, মোশারফ হোসেন, ড. অনামিকা সাহা, নাসরিন সুলতানা রেখা, মোর্শেদুল ইসলাম প্রমুখ।
অসীম ধৈর্য্য ও অদম্য সাহসে বলিয়া আমাদের জয়িতারা এই শ্লোগানে শুরু হওয়া অনুষ্ঠানে গাইবান্ধা এবং লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় সফল উদ্যোক্তা, সফল মাতা সফল গৃহিনীসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রাপ্ত ২৭ জন নারীর সফলতার গল্প শোনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতা নারীদের নিয়ে প্রকাশিত ‘আমাদের জয়িতারা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে উপহার হিসেবে ২৭ জন জয়িতার প্রত্যেককেই এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হুইপ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। তিনি বলেন, নারীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ বির্নিমানের পথ সুগম হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!