1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও চাকুরী-রেশনের দাবিতে গাইবান্ধায় ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চার বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ, সকল কর্মক্ষম মানুষের চাকুরী, শ্রমজীবি-নি¤œ আয়ের মানুষের জন্য সারাবছর কাজ ও রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ মে) ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পদক্ষেপ মিলনায়তনে বাসদ নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, মনিরুজ্জামান মনির, বাসদ কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় নেতা আমিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। সাধারণ মানুষের জীবনে ভাত-কাপড়-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার নিশ্চয়তা আসেনি। শোষন-লুটপাটের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ও আদর্শহীন রাজনীতির শাসন ও শোষণে গত ৫১ বছরে দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি- লুটপাট, বিকারগ্রস্থ সংস্কৃতি, মাদকের ছড়াছড়ি, সবকিছু মিলে মানুষ এখন দিশেহারা। রাতের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে এক চূড়ান্ত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করেছে। আন্তঃসারশূন্য শোষক শ্রেণীর গণতান্ত্রিক ব্যবস্থায় ৫ বছর পর পর ভোট দেয়ার যে অধিকার মানুষের থাকে, তাও মহাজোট সরকার ছিনিয়ে নিয়েছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। গুম-খুন-গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। জ্বালানি তেল, ইউরিয়াসহ সকল সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু ফসল বিক্রি করতে কৃষক নায্যমূল্য না পেলেও মধ্যেস্বত্বভোগীদের দৌরাত্ম মানুষকে অতিরিক্ত মূল্যে খাদ্য ক্রয় করতে হচ্ছে। চাল-ডাল-আটা-ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মুল্যবৃদ্ধি এবং বর্ধিত বাড়ী ভাড়া-গাড়ী ভাড়া এখন শ্রমজীবি-নি¤œ আয়ের মানুষের জীবন-যাপন দূর্বীসহ করে তুলেছে। অসংখ্য বেকার কর্মক্ষম মানুষের চাকুরীর প্রয়োজনে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠার পরিবর্তে দেশের পাটকল, চিনিকল সহ সরকারি শিল্প কারখানা বন্ধ করে বেকারের সংখ্যা বৃদ্ধি করছে।
নেতৃবৃন্দ বলেন, দেশের ক্রমবর্ধমান সংকটের মূল কারণ শোষণ ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। এই আর্থ-সামাজিক ব্যবস্থার কারণে মুষ্টিমেয় মানুষের হাতে অঢেল স¤পদ জমা হচ্ছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের জীবন অন্তহীন সংকেটে নিমজ্জিত হচ্ছে। এ অন্যায়-অন্যায্য ব্যবস্থাকে রক্ষা করার জন্যেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!