1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে আসামি ছিনতায়ের চেষ্টায় দুই পুলিশ কর্মকর্তা আহত ঃ আটক ৫

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে রোববার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে পুলিশ গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ায়। এসময় আসামির সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে শামীম মিয়াকে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব ও রুবেল। আটকরা হলেন- দরবস্ত ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু, মুহিত মিয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামীম একটি সেসন ট্রাইব্যুনাল মামলার (নং ৪৩৭/২০২০) ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার রাতে দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় শামীমকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশের দুই এএসআই আহত হন। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের উপর হামলাকারী পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!