গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রামদেব চন্দ্র সরকার।
গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন- শামসুর জোহা ও আব্দুল জলিল।
অভিভাবক সমাবেশে অধ্যক্ষ জনাব রামদেব চন্দ্র সরকার বলেন, নতুন শিক্ষাক্রমে আগামী ২০৪১ সালে প্রেক্ষাপটে বৈশ্বিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে সমস্ত চ্যালেঞ্জ ও সমস্যা মোকাবেলা করতে হবে । সে লক্ষ্যে অভিভাবকের ও শিক্ষকদের করণীয় কি ।
তিনি আরো বলেন আগামী দিনের শিক্ষার্থীদের বৈশ্বিক সমস্যা মোকাবেলার জন্য যেসব বিষয়ে যোগ্যতা অর্জন করতে হবে সেগুলো হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টি ভঙ্গি ও মূল্যবোধ ।
আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকের উপর ছেড়েদিলে হবেনা অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।
পরিশেষে তিনি এ অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।