1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

ব্রিটেনের রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।

বিবিসির প্রতিবেদন মতে, পবিত্র গসপেলের উপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।

এর আগে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে ডায়মন্ড জুবলি কোচে করে বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আসেন রাজা তৃতীয় চার্লস। তার সঙ্গে ওয়েস্টমিনিস্টারে যোগ দেন প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস কেট মিডেলটনসহ রাজ পরিবারের অন্যান্য সদস্যরা।

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী রাজকীয় পোশাকে আসলেও প্রিন্স হ্যারি আসেন সাধারণ স্যুটে। তিনি যেহেতু ২০২০ সালে স্বেচ্ছায় রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, ফলে তাকে রাজ অনুষ্ঠানে সামরিক পোশাক পরার অনুমতি দেওয়া হয়নি।

চার্লস ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আসার পরেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রাচীন আমলে যেভাবে রাজ্যাভিষেক হতো চার্লসের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা ছিল। অনুষ্ঠানস্থল ছিল পুরোনো দিনের আসবাবপত্রে সাজানো। রাজা ও কুইন কনসর্ট ক্যামিলা দুইজনই পরেছিলেন সাদা পোশাক। এ ছাড়া ছিল ধর্মীয় সংগীত।

নিয়ম অনুযায়ী, রাজা চার্লস প্রথমে অভিষেক চেয়ারে বসেন। এরপর এক এক করে চলে বিভিন্ন আনুষ্ঠানিকতা।  চার্লসের হাতে তুলে দেওয়া হয় ন্যায় বিচারের তরবারি, তার মাথায় দেওয়া হয় পবিত্র তেল। এরপর সর্বশেষ তার মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!