1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের গৃহবধূ খাদিজা বেগমকে (২৫) তার জুয়াড়ি স্বামী আশরাফুল ইসলাম গলাচিপে ধরে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭টার সময় । বর্তমানে স্বামী ও তার মা আদুরি বেগম পলাতক রয়েছে। আশরাফুল ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
জানা গেছে, আশরাফুল একজন ইটভাটা শ্রমিক । দীর্ঘদিন হতে তিনি জুয়া খেলা ও মাদকসেবনের সাথে জড়িত। এনিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা লেগেই আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জুয়া খেলে বাড়িতে আসে এবং জুয়া খেলার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকতিন্ডার এক পর্যায় স্ত্রীর গলাচিপে ধরে। এতে ঘটনাস্থলেই খাদিজার মৃত্যু হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী আশরাফুল চিৎকার করতে করতে বাড়ি হতে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। গত ১০ বছর আগে খাদিজার সাথে আশরাফুলের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।
খাদিজার বাবা আব্দুল খালেক জানান, তার মেয়েকে আশরাফুল গলাটিপে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে জুয়া খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
এব্যাপারে অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে নিহতের বাবা থানায় অভিযোগ দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!