1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ৫ জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকারীসহ ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৮ এপ্রিল শুক্রবার গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে এক প্রেস কনফারেন্সের এর মাধ্যমে এ হত্যাকান্ড ও হত্যার সাথে জড়িতদের সার্বিক বিষয় তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় জেলা পুলিশ অন্যান্য কর্মকর্তা, সাঘাটা থানার ওসিসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রেস কনফারেন্সে জানা যায়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের অটোভ্যান চালক রুবেল মিয়া (২২) এর মরদেহ গত ২০ মার্চ বেলা ১২ ঘটিকার সময় সাঘাটা উপজেলার বাদিনাপাড়া গ্রামের আব্দুল্লাহর ভুট্টা ক্ষেত হতে উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরবর্তীতে এ ঘটনায় সাঘাটা থানায় অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ক্লুলেস হত্যা মামলা হওয়ায় এ মামলাটি রুজু হওয়ার পর থেকে সাঘাটা থানার একটি টিম নিরন্তন প্রচেষ্টা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে আরো দুইজনকে গ্রেফতার ও অটোভ্যানের বিভিন্ন মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো ১। ওবায়দুল ইসলাম (২৪) ২। রুবেল মিয়া (২২) ৩। মোঃ জসিম উদ্দিন (৩২) কে ঢাকা জিরাবো এলাকা হতে গ্রেফতার করে। তাদের ০২ জনের বাড়ী সাঘাটায় এবং অপর ০১ জন জন বরিশাল জেলার হিজলা থানা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত ওবাইদুলের নিকট হতে মৃত রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের দেওয়া তথ্য মতে চুরি যাওয়া অটোভ্যানটি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত মোঃ সাজু মিয়া (৪০) ও ২। মোঃ রেজাউল করিম (৫০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে অটোভ্যানের বিভিন্ন অংশ ১টি টায়ার বিহীন চাকা, ০১টি হ্যান্ডেল, ১টি লুকিং গ্লাস, ১টি যাত্রী বসার সিট ও ১টি এক্সেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় অটোভ্যানটি সাঘাটা বাজার হইতে ভাড়া করে নিজ বাড়ী বাদিনারপাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথিমধ্যে নির্জন এলাকায় অটোচালক রুবেলকে তার ব্যবহৃত চাদর গলায় পেঁচিয়ে হত্যা করে এবং মৃতদেহ পাশের ভুট্টা ক্ষেত্রের ভিতর ফেলে রেখে অটোভ্যান ও মোবাইল নিয়ে চলে যায় হত্যাকারীরা। পরে হত্যাকারীরা সাঘাটার বারোকোনা বাজারের সাজু মিয়া ও রেজাউল করিমের নিকট অটোভ্যানটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করে এবং ঐ রাতেই হত্যাকারীরা একসাথে ঢাকায় চলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী ওবাইদুল, রবেল ও জসিম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। হত্যাকারীরা মাদকাসক্ত তারা ঢাকায় একই বাসায় ভাড়া থাকত। মূলত টাকার জন্যই অটো চালককে হত্যা করে অটোভ্যানটি নিয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!