1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় স্মরণে-শ্রদ্ধায় রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠক রিজনের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় স্মরণ ও শ্রদ্ধার মাধ্যমে রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক মাহমুদুল গণি রিজনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গাইবান্ধা জেলা শাখা, উদীচী ও বন্ধুরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
সিপিবি, গাইবান্ধা কার্যালয়ে সকালে প্রয়াত মাহমুদুল গণি রিজনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিপিবি, যুব ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি, উদীচী, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সংগঠন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবির সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
এসময় অন্যান্যের মধ্যে জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, লেখক রূপম রশীদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সিপিবি নেতা গোলাম রব্বানী মুসা, মিতা হাসান ও মনির হোসেন সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে প্রয়াত মাহমুদুল গণি রিজনের বন্ধুদের আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেহরুন্নেছা বৃদ্ধাশ্রমে দোয়া মাহফিল ও নিবাসীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় বক্তব্য দেন সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, জিএম চৌধুরী মিঠু, ওমর হাবীব বাদশা, রাশেদুল ইসলাম বিপ্লব ও মিতা হাসান প্রমুখ। পরে সন্ধ্যায় উদীচী জেলা কার্যালয়ে মাহমুদুল গণি রিজনের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!