1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় ১শ ৩টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘড় হস্তান্তর

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ শ ৩ টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ সহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়। জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০ ভাগ করে একজন উপকারভোগী পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন।
এ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি স¤প্রচারে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকে, প্রতিটি মানুষকে যেন সুন্দর সমাজ গড়ে তুলে দিতে পারি। সেজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা ভ‚মিহীন ও গৃহহীন থাকবে তাদেরকে জমিসহ সেমিপাকা ঘর বিতরণ করা হবে। সেই সাথে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পানি সাশ্রয় করতে হবে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আনিছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!