1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

স্ত্রী কর্তৃক বোবা স্বামীকে হত্যার প্রতিবাদে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালুগাড়ী গ্রামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ান নুরুল ইসলাম ওরফে বোবা পাগলাকে স্ত্রী কর্তৃক পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শাবল দ্বারা নৃশংসভাবে জখম করার ঘটনায় আটককৃত স্ত্রীসহ অজ্ঞাত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে ২০ মার্চ (সোমবার) দুপুরে পৌরশহরের চারমাথা মোড়ে সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন চলাকালে গাইবান্ধা জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রফিক মিয়া, বাক-শ্রবণ প্রতিবন্ধী বাদল মিয়া, মিঠু মিয়া, মোশারফ হোসেন-এর কথা তুলে ধরে বক্তব্য রাখেন মাহফুজা আক্তার মনি। এতে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, পৌর কাউন্সিল’র আসাদুজ্জামান শেখ ফরিদ, নুনিয়াগাড়ী ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, পল্লী অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, প্রেস ক্লাব পলাশবাড়ীর’ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে ইউসুব মন্ডল টিপু, আবু তোরাব তালুকদার ও ছাত্রনেতা নিশান। এ মানববন্ধনের সঞ্চালনায় করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
বক্তারা বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পূর্বক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আটককৃত স্ত্রীসহ অজ্ঞাত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য; গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ান নুরুল ইসলাম ওরফে বোবা পাগলাকে (৪০) স্ত্রী সাজেদা বেগম (৩৫) কর্তৃক শাবল দ্বারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়। বর্তমানে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রীকে থানা পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!