1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলছড়ির ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি’র সভাপতিত্বে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি.এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন কদ্দুছ, মাহাবুর রহমান, এটিএম রাকিবুর রহমান সুমন প্রমুখ। পরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া করা হয়। শেষে একই স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!