1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ পলাশবাড়ীর কাশিয়বাড়ী বাজারে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা সাদুল্লাপুরে একসাথে মেধাবী শিক্ষার্থী জমজ বোনের সাফল্য গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পলাশবাড়ীতে প্রাণিসম্পদ পরিবারের ইফতার মাহফিল গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধার দুর্গম চরে দিনব্যাপী পুষ্টিমেলা রান্না প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

মা ও শিশুর পুষ্টি উন্নয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার দুর্গম চর সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়ায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পুষ্টিমেলা, রান্না প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাসটেইন্ড অপরচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (ঝঙঘএঙ) প্রজেক্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস ও ঙৎহফধরফ এতে সহযোগিতা করে।
কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, মেডিকেল অফিসার বুলি রাণী রায় ও রিভিয়া ইয়াসমিন, ঙৎহফধরফ এর কর্মকর্তা মনিরুজ্জামান মুকুল, আরডিআরএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (ঝঙঘএঙ) প্রজেক্টের উপজেলা টেকনিক্যাল অফিসার মুক্তা রাণী রায়, উপজেলা কো-অর্ডিনেটর তাজনিন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, পুষ্টিমেলা ও রান্না প্রতিযোগিতার উদ্দেশ্য হলো- বৈচিত্রময় খাবার বিষয়ে সচেতনতা বাড়ানো, পুষ্টিকর খাবার প্রস্তুত ও প্রদর্শন, পুষ্টির বার্তা সরবরাহ ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। এ লক্ষ্যেই কাজ করছে ঝঙঘএঙ প্রজেক্ট।
পুষ্টিমেলায় উৎপাদক দল, যুব উদ্যোক্তা, কিশোরী দল, পুষ্টি বিক্রয় প্রতিনিধি, ওয়াশএন্টারপেইনারসহ ১০টি স্টল স্থান পায়। রান্না প্রতিযোগিতায় ১০টি গ্রুপের মধ্যে ৪টি পদের পুষ্টিসমৃদ্ধ রান্না করে প্রথম স্থান অধিকার করেন গৃহবধূ নাসরিন আকতার। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!