1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী-সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের বহুমুখি উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পলাশবাড়ী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী যুবলীগ পলাশবাড়ী শাখার সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিভিন্ন শ্লোগানসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটির চৌমাথা মোড়ের পিয়ারী মার্কেট চত্বরে শান্তি সমাবেশে মিলিত হয়।এসময় বিএনপি-জামাতের পরিকল্পিত নাশকতা-সন্ত্রাস ও সহিংস দুরভিসন্ধি- চক্রান্ত নস্যাৎ করতে যুবলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও ত্যাগী নিবেদিত সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল্ল্যাহিল কবীর ফারুক। এছাড়া যুবলীগ উপজেলা শাখার সহ-সভাপতি আবু মুসা প্রধান সুমন, আব্দুর রাজ্জাক, শাহজাহান মিয়া, রেজাউন্নবী লিও, মেজবাউল সরকার, পৌর যুবলীগ নেতা তৌফিক আহমেদ শাওন, রাজিব, আবু ওবায়েত তয়ন, ফিরোজ আহমেদ ও জেলা যুবলীগ নেতা গণেশ কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!