1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে সরকারী বই বিক্রির অভিযোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (প্রহরী) জয়নাল আবেদিন আহাদের বিরুদ্ধে ভাংরির দোকানে বস্তাভর্তি সরকারী বই বিক্রির অভিযোগ উঠেছে।
২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ আব্দুল মোত্তালেবের ভাংরির দোকোন থেকে বই গুলো আটক করেছে স্থানীয়রা। মোত্তালেব বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে ও অভিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী (প্রহরী) জয়নাল আবেদিন আহাদ ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
পুলিশ ও ভাংরি ব্যবসায়ী মোত্তালেব জানায়, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বই গুলো তার দোকানে বিক্রির জন্য পাঠায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চৌধুরী (চপল) ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বই গুলো আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ উক্ত ভাংরি ব্যবসায়ীর দোকান থেকে বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পলাশবাড়ী থানার সহকারি পরিদর্শক (এসআই) রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বই গুলো জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জব্দকৃত সরকারী বই গুলো ২০২২ইং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।
পলাশবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আহসান হাবিব অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!