শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৮২ বার পড়া হয়েছে

বলিউডের চকলেটগার্ল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামায়ণ প্রণেতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় মুম্বাইতে মঙ্গলবার এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ। খবর এনডিটিভির।

গত বছর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান থেকে বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী। সেই মন্তব্য আপত্তিকর বলে লুধিয়ানা থানায় অভিযোগ করেন বাল্মীকি কমিউনিটির সদস্যরা। অভিযোগপত্রে বলা হয়, রাখি সাওয়ান্তের মন্তব্যের কারণে বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই অভিযোগের আদালতে উপস্থিত না হওয়ায় গত মার্চে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

প্রসঙ্গত, এই মামলায় সমন জারির পর গত ৯ মার্চ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাখি সাওয়ান্তকে। কিন্তু, তিনি হাজিরা দেননি। মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft