1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুরে যাতায়াতের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেধাবী ছাত্র সোহেল নিহত হয়। এ ঘটনার মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে উপজেলার কছিম বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উত্তর শ্রীপুর গাছবাড়ী এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ি শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সোবহান, আহসান হাবীব, সাকিবুল হাসান, নয়ন মিয়া, মোঃ মোজাহিদ মিয়া ও মরহুমের স্ত্রী মোছা. সুমি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে সোহেলকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য; গত সোমবার যাতায়াতের রাস্তা নিয়ে আসামী দুলা মিয়ার সাথে সংঘর্ষে সোহেল গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় সোহেলের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!