1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জে শেষ হলো জেলা ইজতেমা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাখো মুসল্লীর কন্ঠে ‘আমিন আমিন’ ধ্বনিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা ইজতেমা কমিটির আয়োজনে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াজিউল্লাহ। এই মোনাজাতে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লী অংশ নেন। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।
মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসুল্লীরা। ইজতেমায় জেলার ৭ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকার এবং ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ নেন। এ সময় মুসল্লীরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য বেশ কয়েকটি তাবলীগ জামায়াতবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতি কাজে বের হওয়ার অঙ্গীকার করেন।
ইজতেমার আখেরী মোনাজাতে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুসহ ৭ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ।
উল্লেখ্য, গত বৃহ¯পতিবার ভোর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় গোবিন্দগঞ্জে জেলা ইজতেমা। গাইবান্ধা জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জের কাটা নামক স্থানে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে তিনদিনের এই ইজতেমা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা ইজতেমাকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থ্যা। ইজতেমা মাঠ ছিলো সিসি ক্যামেরায় আওতায়। পুলিশের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হয় বলে জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!