1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পলাশবাড়ীতে পাঠক নন্দিত দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে
পাঠক কুলের ভালোবাসা হ্রদয় দিয়ে কিনি,সঙ্গী হয়ে যারাই ছিলেন সবার কাছে ঋনী, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা মানবজমিন পাঠক ফোরামের আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মানবজমিন পাঠক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ মশফিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল চন্দ্র সরকার, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম,পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউছ মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম, সাইদুর রহমান মাষ্টার, মানবজমিন পলাশবাড়ী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন। এসময় উপস্থিত সকল বক্তা একই সুরে সুর মিলে বলেন দীর্ঘ ২৫ বছরের পথ চলায় লাখো কোটি পাঠকের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়েছে মানবজমিন আমরা এই পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করছি।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
এসময়, সাংবাদিক নুর মোহাব্বত সরকার, আশরাফুজ্জামান সরকার,শাহ আলম সরকার, মোমেনুর রশিদ সাগর, হামিদুল হক মন্ডল,এহছানুল হক মিলন,পাপুল সরকার,বিদুস রায়, আমিরুল ইসলাম কবির,আশরাফুজ্জামান শাহিন,সাদেকুল ইসলাম রুবেল,মতিয়ার রহমান লাভলু প্রমুখ।
আলোচনা শেষে কেক কর্তনের মধ্য দিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!