1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত

পলাশবাড়ীতে বিভিন্ন অফিস এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন অফিস এবং উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শুরুতেই তিনি উপজেলার পলাশবাড়ী থানা ভবন, উপজেলা (ভূমি) অফিস পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডিজিটাল সেন্টার ও হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি হোসেনপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পালনের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তাসহ সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াতের রাস্তা সংস্কারের পরামর্শ প্রদানসহ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ ইউপি সদস্যবৃন্দ ছাড়াও অন্যানরা উপস্থিত ছিলেন।
এদিকে; এদিন পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ পৌর কাউন্সিলবৃন্দ ছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগমসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!