1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পলাশবাড়ীতে বিভিন্ন ইউনিয়নে আ’লীগের শান্তি সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানা ষড়যন্ত্র চিরতরে বন্ধ ছাড়াও অগ্নিসন্ত্রাস-অপপ্রচার-মিথ্যাচারের প্রতিবাদসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখি উন্নয়ন ও শান্তির বার্তা দেশব্যাপি ছড়িয়ে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের জিরোপয়েন্ট চৌমাথা মোড়ের ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল-এর নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, হোসেনপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বরিশালে উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, মহদীপুরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, বেতকাপায় উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, পবনাপুরে উপজেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন, মনোহরপুরে উপজেলা আ’লীগ নেতা আব্দুল মজিদ বাবলু এবং সিদ্দিকুল ইসলাম লিটন ও হরিনাথপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগ নেতা জরিদুল হক ও আব্দুল হান্নান মাস্টারের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাড়াও উল্লেখিত ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়ের নেতৃত্বে ইউনিয়ন সমূহের দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে; বরিশাল ও মহদীপুর ইউনিয়ন এলাকায় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আ’লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও মহদীপুর ইউনিয়নে উপজেলা আ’লীগ সাধারণন সম্পাদক তৌহিদুল মন্ডল অনুষ্ঠিত শান্তি সমাবেশে যোগ দেন বলে দলীয় সূত্র জানায়। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!