মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

 

দিনাজপুরের ঘোড়াঘাটে মাটি ভর্তি মেসির (ট্রাক্টর) ধাক্কায় শতাব্দী মুর্মু (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার বিন্যাগাড়ী গ্রামের কর্নেল মুর্মুর মেয়ে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বুলকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের আদিবাসীপাড়ায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহত শিশুর মা কল্পনা মুর্মু জানান, তার বড় মেয়ে শ্রেয়া মুর্মু (১০) এর সাথে বাই সাইকেলের পিছনে বসে থাকা অবস্থায় মেসিটি তাদেরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ফারহান তানভিরুল ইসলাম জানান, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft