1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ক্রীড়া-আলোচনা-শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-এরাও দেশের সম্পদ-আসুন সবাই মিলে এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই’। এ শ্লোগান সামনে রেখে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম বর্ষপূর্তি পালনপোলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা-আলোচনা-শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস) আয়োজনে সদরের পলাশবাড়ী এসএমবি আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গৃহীত এসব কর্মসূচি পালন করা হয়। এর আগে অত্রালাকার সর্বস্তরের নানা প্রতিবন্ধীদের একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো, মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, পৌর কাউন্সিল’র মো. লিটন মন্ডল ও প্রসেস সংস্থার সভাপতি সদরুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস) প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোজাহিদ আনোয়ার রিন্টু।
দিনভর এসব প্রতিযোগিতায় এলাকার শিশু থেকে বয়স্ক প্রতিবন্ধীরা স্বর্তঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। প্রতিবন্ধীরা সকলেই নানা খেলাধুলাসহ বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করেন। উপস্থিত বিচারক মন্ডলীর সার্বিক দিক নির্দেশনায় খেলাধুলায় অংশ নেয়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার হস্তান্তর করা হয়। শেষে স্থানীয় ও অতিথি শিল্পীর সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য; অত্র সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে সমবেত প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসন ও নিউ লাইফ ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রদত্ত্ব প্রায় ২৭৫ শীতবস্ত্র শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!