1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

ল্যাট্রিনের কূপ খননকালে শ্রমিক নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ল্যাট্রিনের কূপ খননকালে পাশের মল ভর্তি কূপ ধ্বসে আটকে পড়ে নির্মাণ শ্রমিক শাহারুল (২০) নিহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার গুমানীগঞ্জ ইউপির সাহেবগঞ্জ তরফমনু গ্রামে দুপুরের ঘটনায় বিকাল ৫টার দিকে কূপ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শাহারুল ওই গ্রামের আজিজুল হকের পুত্র। মরদেহ উদ্ধার পরবর্তী সৎকারের জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে পরিবারটিকে পরবর্তীতে প্রাপ্তি সাপেক্ষে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয় জানায়, মঙ্গলবার সকাল থেকে শাহারুল তার চাচা শিপনের বসতবাড়ির ল্যাট্রিনের নতুন কূপ খনন শুরু করে। দুপুরের দিকে কূপের নিচ থেকে পানি বের হলে শ্রমিক শাহারুল উপরে উঠে আসতে থাকে। এসময় পাশেই অবস্থিত সদ্য পরিত্যক্ত পয়:ভর্তি কূপের মাঝ থেকে মাটি ধ্বসে চাপা পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা দড়ি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টাকরাকালে সে উঠতে ব্যর্থ হয়ে নিমজ্জিত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘণ্টার অভিযানে শাহারুলের মরদেহ উদ্ধার করে।
কর্তব্যরত ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, শিপন তার পুরাতন কূপের পাশে আর একটি নতুন কূপ খনন করার সময় সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পড়ে। প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অবস্থানকরা গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল আহমেদ জানান, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের প্রস্তুতি চলমান। তবে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!