1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সবুর উদ্দিন, অধ্যাপক এসএম আসাদুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুর রশিদ, অধ্যাপক মো. হামিদ কলিম, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, শিক্ষার্থী মো. কামাল হোসেন ও মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ। হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে বলেই দেশের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব হবে দেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। তিনি বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৪০ জন বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং কলেজের বার্ষিক ক্রীড়া ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরকার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!