1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে বাসচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে এক সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী বাস চাপায় স্বামী-স্ত্রীসহ সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রীসহ পলাশবাড়ী শহরে যাচ্ছিল। পথে গাইবান্ধা সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি কোচ সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে স্বামী-স্ত্রীসহ সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত সিএনজি চালক নুরুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট দূর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের সিএনজি চালক নুরুল ইসলাম (৫০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) এবং তার স্বামী শাকিল মিয়া (৩৫)।
পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ মো. মাসুদ রানা জানান, এ সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাটক কোচটি আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!