1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

আল-জাজিরা বন্ধের দাবি মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে ভয়াবহ হুমকি: জাতিসংঘ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

এবার বিশ্বে বহুল প্রচারিত ও জনপ্রিয় কাতারের মিডিয়া আল-জাজিরা বন্ধে সৌদি জোটের শর্ত নিয়ে মুখ খুলেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, আল-জাজিরা বন্ধের দাবি মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে ভয়াবহ হুমকি।

অবরোধ প্রত্যাহারে কাতারকে সৌদি জোট আল-জাজিরা বন্ধের যে শর্ত দিয়েছে, তাকে ‘মিডিয়ার বহুমুখী কণ্ঠস্বরের প্রতি আঘাত’ অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ৫ জুন জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ২৩ জুন সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারে ‌১৩টি শর্ত দেওয়া হয় কাতারকে। এর একটি শর্ত হলো আল-জাজিরা বন্ধ করে দেওয়া।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধীনে যে বিশেষজ্ঞরা কাজ করেন তারা সংস্থাটির বেতনভোগী নন। স্বাধীনভাবে তারা জাতিসংঘ-দূত হিসেবে কাজ করে থাকেন। এখন সংস্থাটির মত প্রকাশ ও বাকস্বাধীনতা বিষয়ক দূত হিসেবে কাজ করছেন ডেভিড কায়ি। এক বিবৃতিতে তিনি আল-জাজিরা বন্ধের শর্ত প্রত্যাখ্যান করেছেন।

ডেভিড কায়ি বলেছেন, কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বন্ধের শর্ত ‘মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে ভয়াবহ হুমকি’। তিনি ‘আল-জাজিরা বন্ধের দাবি থেকে সৌদি জোটকে সরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান জানান। আরব দুনিয়ায় মিডিয়ার ওপর সেন্সরশিপ আরোপের প্রচেষ্টা রুখে দেওয়া এবং সেখানে স্বাধীন মিডিয়া উদ্যোগকে উৎসাহিত করারও তাগিদ দিয়েছেন কায়ি।

আল-জাজিরা : আল জাজিরা বিশ্বের প্রভাবশালী প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোর একটি। কাতার ও প্রতিবেশী দেশগুলোর দীর্ঘদিনের বিবাদের উৎস এটি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিযোগ, আল জাজিরা পক্ষপাতপূর্ণ সংবাদ উপস্থাপন করে এবং আঞ্চলিকভাবে সমস্যা তৈরি করে। এছাড়া এ সংবাদমাধ্যমটি আরব দেশগুলোর অভ্যন্তরীণ ইস্যু নিয়েও নাক গলায় বলে অভিযোগ করে থাকে তারা। অবশ্য, বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে আলজাজিরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!