1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সুন্দরগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার দুই জন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর, জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ দিনেই অটোভ্যান চালকের দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন রামজীবন গ্রামের আফছার আলীর ছেলে রানা মিয়া (২৭) ও পরাণ গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোশারফ হোসেন মনির (১৯)।
গত (১৯ অক্টোবর) রাতে যাত্রীবেশে অটোভ্যান চালক খলিলুর রহমান (৫০) কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখে অটোভ্যানটি ছিনতাই করে খুনি চক্রটি। খবর পেয়ে পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় খলিলুরের বড় ভাই জলিল মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। এরপর ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই করা অটোভ্যানটিও পুলিশ উদ্ধার করে। হত্যার শিকার অটোভ্যান চালক খলিলুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনায়েত উল্যার ছেলে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের কাছে আরো তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকের নেতৃতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে রোববার ভোররাতে পৃথক পৃথক স্থান থেকে রানা মিয়া ও মোশারফ হোসেন মনিরকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!